# ভালোবাসার জন্য নৃত্য : শেষ পর্ব

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2017-06-17T03:48:37+00:00
- Updated: 2017-06-27T10:47:50+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7/

---

![](http://sonelablog.com/wp-content/uploads/2017/06/19239571_10212483667463101_1563718967_n-300x225.jpg)

****ফেসবুক থেকে নেয়া পুরোনো ছবি…****

যে কয়েকটি পরিবেশন আমার মন ছুঁয়েছে খুব বেশি, তাদের মধ্যে ছিলো তিন বছর বয়সীদের পরিবেশনা। উপস্থাপিকা দর্শকদের উদ্দেশ্যে বললেন জীবনের প্রথম স্টেজে উঠছে ওরা, ওদেরকে বিশেষভাবে উৎসাহিত করতে। এতো চমৎকার ছিলো ওই পরিবেশনাটা, আমি মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইলাম। আগেই বলেছি এমিলি অসাধারণ নৃত্যশিল্পী। ও একাধারে সবগুলো গ্রুপের সাথেই ছিলো। ও ব্যালে কিংবা জ্যাজ, এক্রো কিংবা হিপহপ প্রতিটিতেই দারুণ পারফর্মেন্স দেখিয়েছে। এমিলি যখন স্টেজে উঠলো সবাই এমিলিইইইই বলে লাফিয়ে উঠেছিলো। মধ্যে পনেরো মিনিটের একটা ব্রেক দেয়া হয়, এমিলি এসেই আমাকে জড়িয়ে ধরে। আমাকে বললো ও খুব খুশী হয়েছে। তখন অডিটরিয়ম থেকে বাইরে হলওয়েতে গিয়ে দেখি বিক্রীর জন্য প্রচুর ফুল আর খাবার সাজানো। কারো নাচ যদি ভালো লাগে, তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো আর কি! দাম দেখে মাথায় হাত! ফিরে এসে হলে বসলাম।

![](http://sonelablog.com/wp-content/uploads/2017/06/19141752_10212483470698182_998774756_n-199x300.jpg)

****এমিলি, যার চোখে স্বপ্ন মহাকাশ ছোঁয়ার…****

যাক আবার নাচের প্রসঙ্গে আসি। আরেকটি নাচ Girls just want to have fun গানের সাথে, পরিবেশন করেছিলো এক্রো গ্রুপ। এ গ্রুপের সাথেও এমিলি ছিলো। এ গানের প্রতিটি লাইন মনকে ছুঁয়েছে। অসাধারণ লিরিক্স, তেমনি অসাধারণ পরিবেশনা। যদিও গানটা এতোটা মন দিয়ে আগে কখনও শুনিনি, কিন্তু ওদের পরিবেশনা আমাকে মুগ্ধ করেছে।  
“Some boys take a beautiful girl  
And hide her away from the rest of the world  
I want to be the one to walk in the sun  
[Oh girls they wanna have fun](https://www.youtube.com/watch?v=cMWWBigvbkY).”—-পুরোটা গানে প্রতিটি মেয়ের কী যে আকুতি, তাদের চোখে-মুখে ফুটে উঠেছিলো। আরেকটি গান “In my arms”-এর সাথে ব্যালে নেচেছিলো এমিলি। এক কথায় অসাধারণ!  
“Clouds will raise up  
Storms will race in  
But you will be safe in my arms  
Rains will pour down  
Waves will crash all around  
But you will be safe in my arms.”  
“Believer” গানটির সাথে দলীয়ভাবে জ্যাজ নেচেছে এমিলি। অসাধারণ একটা প্রতিভা মেয়েটির। ওর সাথে “I’m the one at the sail, I’m the master of my sea” এই লাইনটির কী দারুণ মিল! সর্বমোট ৩৭টি গানের সাথে নাচ ছিলো। আমি দেখেছি ৩৪টি নাচ। আর এমিলি নেচেছিলো প্রায় বারোটি নাচ। “New Beginnings” গানটির সবশেষ লাইনটির সাথে অনুষ্ঠানটির এতোটাই মিল যে, “I know that you won’t forget even if the story is over.” আসলেও তো তাই! এমন অনুষ্ঠান কি জীবনে কখনও বিস্মৃত হতে পারব?

এমিলির নাচ শেষ হবার পরেও আরোও তিনটি নাচ ছিলো। কিন্তু আমার থাকা হয়নি ব্যথাটা বেড়ে গিয়েছিলো। তবে লিয়ার থেকে বিদায় নিয়ে যখন বাইরে বেড়িয়ে এলাম মনের ভেতর বাজছিলো “I want to be the one to walk in the sun.”

হ্যামিল্টন, কানাডা  
১৬ জুন, ২০১৭ ইং।

[ভালোবাসার জন্য নৃত্য : প্রথম পর্ব(দুটো পর্বে সমাপ্ত হবে)](http://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/)

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7/#comments
