# ভালোবাসার ওঠানামা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-03-18T16:50:15+00:00
- Updated: 2021-03-18T16:50:15+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%a0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be/

---

 

শব্দ স্রোত

শব্দ দিয়ে ছুঁতে চাই  
চোখ দিয়ে ছুঁতে চাই  
নিঃশ্বাসে ছুঁতে চাই  
হৃদয় দিয়েও;

ভালোবাসা ভালোলাগার আগুন স্পর্শে  
চিৎকার করে বলতে চাই  
সিসিফাসের মত!  
এ আমার দেশ, এ আমার মাটি।

জমা রাখি না কোন দীর্ঘশ্বাস  
দীর্ঘ স্রোতের মত।

=====================================

ভালোবাসার শেয়ারবাজার

আঁকড়ে ধরে প্রস্তরখণ্ড  
ঝরনা-জলে কী ঝরে পড়ে  
পাপড়িগুলো, ছলকে-বলকে?  
কমলার রঙে রঙে! চিরস্থায়ী স্বত্বের মত,  
নিশ্চিত সূচকের ধস, ওঠানামা  
কেলেঙ্কারি সমেত;

ভালোবাসার হৃদ-সংযোগের উল্লম্ফ গতি,  
ইঁদুর-বেড়ালের মুচকি হাসি।

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%a0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be/#comments
