# ভালোবাসার একদিন

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2019-03-31T10:09:31+00:00
- Updated: 2020-06-04T17:52:10+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/

---

 

সাত এ পূর্ণতা _

★ প্রপোজ_

— আমরা দেখা করতে পারি?  
— কেন নয়!  
— চলো পালিয়ে যাই,  
— এসো হারিয়ে যাই।

★ রোজ_

— ফুল নেবে?  
— কি ফুল?  
— নাকফুল?  
— সেরা ফুল! পরতে চাই..

★ চকলেট_

— আহারে, চকলেট আনিনি (মনে মনে)  
— চকলেট এনেছি, পরে দিবো (মনে মনে)

★ টেডি_

— উহু টেডি না, অন্যকিছু  
— হুম, টেডি বাদ। একটা জিনিস এনেছি নাও  
— বাহ! খুব সুন্দর। আমার প্রিয় প্রাণী। নিলাম

★ প্রমিজ_

— কথা দাও, কখনো ভুল বুঝবে না  
— যা সহজে করা যায় তার জন্য প্রতিশ্রুতি দিতে হয়না।  
— তবুও বলো, ভুল বুঝে দূরে যাবে না  
— যাবো না, ভুল বোঝার অবকাশ দিও না।

★ হাগ_

— লাভ ইউ জান, আমার হৃদয় তোমায় ডাকছে  
— লাভ ইউ টু জান, তোমার হৃদয়ের যেথায় বসত করি সেখানে কান পেতে শুনতে চাই  
ভালোবাসার কলিংবেল।  
— এসো…

★ কিস_

— মমতার  
— আদরের  
— আবেশের  
— সমর্পণের  
— চুম্বনে এতো প্রেম!  
— এতো কামনা!  
— প্রবল বাসনা মাই লাভ।

★ ভালোবাসা_

— ভালোবাসি জনম–জনমের তরে,  
— ভালোবেসেছি জন্ম–জন্মান্তরে  
— ভালোবাসা ফুরাবে না একদিনেই,  
— ভালোবাসা বেঁচে থাকবে চাওয়া–পাওয়ার গণ্ডি ছাড়িয়ে সুখের–অসুখে, বিষের–অমৃতে।

সাত এ পূর্ণতা, নিরন্তর ভালোবাসায় অন্তহীন পথে হাতে–হাত রেখে অবিচ্ছিন্ন হয়ে ছুটে চলা।  
ভালোবাসার গল্প কভু সমাপ্ত হয় না। অ–সমাপ্ত গল্পেই ভালোবাসার জয়।

---

Comments: 35 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/#comments
