# ভালোবাসাবাসি

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2013-08-26T10:53:49+00:00
- Updated: 2013-08-26T15:06:02+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/08/TAR-JORANO1-640x480-300x105.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/08/TAR-JORANO1-640x480.jpg)

কীভাবে এবং কেন এই তার গুলো জড়াজড়ি করে থাকে তার রহস্য আজ পর্যন্ত উদঘাটন করতে পারিনি। এত সাবধানে রাখি , তারপরেও এদের ভালোবাসাবাসি বন্ধ করা যায়নি। অনেক সময় এই বন্ধনকে বিচ্ছিন্নই করা যায় না ।  
প্রতিদিন নিষ্ঠুর আচরন করি এদের সাথে । রাগে দু এক সময় ছুড়েও ফেলি।  
আহত হয় দু একজন। মায়া লাগে তখন ,দু-একজনকে চিকিৎসা করি , ব্যান্ডেজ বেঁধে দেই।  
আহা – একটু না হয় জড়িয়ে থাকে এরা , তাই বলে এত নিষ্ঠুরতা ঠিক না ।  
বামের তারগুলো ল্যাপি আপুর আর ডানের গুলো ডেস্কটপ ভাইয়ার।

প্রাণহীন তার গুলো জড়িয়ে থাকে ভালোবাসায়  
আর প্রাণপূর্ণ আমাদের মাথায় শিং বাড়তেই থাকে  
বাড়তেই থাকে ।

 

 

** রাফ খাতায় লেখা —

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/#comments
