# ভালোবাসাবাসির খেলায় উপেক্ষিত শীত

- Author: [তৌহিদুল ইসলাম](https://sonelablog.com/author/touhidislam/)
- Published: 2019-12-27T15:40:17+00:00
- Updated: 2019-12-27T16:46:33+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%89%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95/

---

[তিনি লিখেছিলেন- কাহিল শীতের ভালোবাসাবাসির কবিতা।](https://sonelablog.com/author/sairashelal/)

নিঃস্ব-রিক্ত-একাকীত্বের আবেশে জড়িয়ে  
সূদুর সাইবেরিয়ার হিম হিম ঠান্ডা ডাইনী শীত,  
রক্তঠোঁটের আড়ালের সরু দন্ত দেখিয়ে-  
তার ভালোবাসাকে উপেক্ষা করে;  
হাতধরে টেনে নিয়ে যায় এস্কিমোদের দেশে।

বেলা-অবেলার ভালোবাসাবাসির ফাঁদে পড়ে  
কখনো জুবুথুবু কুয়াশায় হাঁটুমুড়ে কিংবা  
বরফশীতল গুহায় ঈষদুষ্ণ আগুনতাপে,  
নির্বাক নয়নের নোনা বিন্দুজলে আর একনিষ্ঠ পণে;  
স্বপ্নপূরণের উৎসবে মাতোয়ারা কবি-  
ডুব সাঁতারে পেরোতে চায় শীত-নদী।

শরীরবক্রতার ইন্দ্রজালকে বুড়ো আঙুল দেখিয়ে,  
মিষ্টিরোদ দুপুরের নিভৃত যাত্রাপথে  
সোনালী ফসলের গাঁ ছুঁয়ে আল-মাড়িয়ে;  
ধূসর আকাশকে রাঙিয়ে দিয়ে যায় যে-  
বেলা-অবেলায়, জলোচ্ছ্বাসের পূর্ণিমায়।

অমোচনীয় কবিতার ডায়েরিকে আষ্টেপৃষ্ঠে বগলদাবা করে  
প্রকৃতির পরতে [ছায়ামেঘে হেঁটেবেড়ানো নির্জনতায়](https://youtu.be/jTA06Hb4vIM),  
একাকী হারিয়ে যায় সে শীতকে সাথে নিয়ে।  
পিছে রেখে যায় আম্রকাননে আগত বসন্ত;  
একঝাঁক কোকিলের কবি-বন্দনা সুর আর  
তাঁর কবিতায় উন্মাতাল এক মাতোয়ারা পাঠকের মুগ্ধতা।

---

Comments: 43 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%89%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95/#comments
