# ভালুকার বন্ধুরে

Author: সাবিনা ইয়াসমিন
Published: 2020-06-24
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87/

★ এক

– চকলেট! এতগুলো!!  
\= চোখ বন্ধ করো,  
– পায়েল! তাও একজোড়া!!  
\= আহা..চোখ খুলো না..  
– আম! তোমাদের গাছের?  
\= হ্যা। আমাদের গাছের আম। পাকলে খুব মিষ্টি হয়। এই’ কটা দেখতে বেশি সুন্দর ছিলো। ঢাকায় আসার সময় চুপিচুপি স্কুলের ব্যাগে ভরে লুকিয়ে এনেছি।

– যদি ধরা পড়তে?  
\= তাহলে আবার গাছে চড়তাম। জান গেলেও আম আমি আনতামই। 🙂 🙂

★ দুই

– একটা আইসক্রিমের দাম এতো! দেখিতো খেয়ে কি আছে এটাতে।  
\= তুমি যা পছন্দ করো এটা তাই, ম্যাংগো ফ্লেভার।  
– কিন্তু একটা কেন? তোমারটা কই?  
\= আমার আর টাকা নেই, তুমি খেয়ে আমাকে একটু দিও,  
– এইটুকুন থেকে তুমিও খেতে চাও ! আচ্ছা দিবোনে 🙄🙄

★ তিন

– আমিতো তোমার জন্যে কিছুই আনিনি..  
\= কি আনতে তুমি? আমি যা নিবো তা তোমার সাথেই আছে।  
– কি?!  
\= আমি তোমার মাথার কয়েকটা চুল নিতে চাই। ওগুলো সারাক্ষণ আমার বুকপকেটে থাকবে।

– ঠিক আছে, ছিড়ে নাও।  
\= ছিড়ে নিলে ব্যাথা পাবে, ব্যাথা দিয়ে কিছু নিতে চাই না। 🙁 🙁

★ চার

– ভয় করছে।  
একটু পর আমার রিপোর্ট দিবে।  
\= কোনো ভয় নেই। উপরের বিধাতার উপরে ভরসা রাখো। নীচে আমি আছি।

– আমার রিপোর্ট পজিটিভ এসেছে। তোমার?  
\= আমারও। হাসপাতালে ভর্তি হয়েছি।

– তুমি এতদূরের হাসপাতালে কেন ভর্তি হলে?  
\= তুমিও তো এই হাসপাতালে। আমি পাশে না থাকলে কে তোমায় সাহস দিবে 😍😍

★ পাঁচ

– আজ তাহলে আসি?  
\= এখুনি চলে যাবে?  
– হু, দেরি হয়ে যাচ্ছে। বাসায় সবাই চিন্তা করবে।  
\= তোমার বাড়ি কি এই পথেই?  
– না, বাসে গেলে এখান থেকে এক/দেড় ঘন্টার  পথ।

\= চলো আমি একটু এগিয়ে দেই।  
– কিন্তু তোমার বাড়িতো উল্টো পথে। তোমার ফিরতে দেরি হবে না?  
\= একটু দেরি হবে, কিন্তু স্মৃতিটা সোনা রঙে জড়িয়ে থাকবে আমৃত্যু।  
– চলো ❤❤

\*\*\* আচ্ছা, আমি কি কখনো সোনেলায় লিখেছি, ভালুকায়  আমার একটা বন্ধু আছে? মনে হয় লিখিনি। আজকের লেখাটি তাকে উৎসর্গ করলাম \*\* মিস ইউ মাই ডিয়ার ভালুকা ফ্রেন্ড \*\*
