# ভালবেসে তুমি আমায় আবৃত রেখো

Author: কামরুল ইসলাম
Published: 2019-10-13
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%b0%e0%a7%87/

তুমি আমায় ভালবেসে আবৃত্ত রেখো ~  
আমি তোমায় নতুন পৃথিবী দিবো, স্বপ্নে সাজানো ~  
পাখি ডাকা নির্মল শুভ্র রাঙা প্রভাত ~  
বর্ণালী বিকেল, আলপনায় সাজানো গোধলী ~  
তারার ঝিলমিল আকাশ, মাধুরী ছড়ানো জোছনা ~  
জোনাক পোঁকার মেলা, মেঘের লুকোচুরি চাঁদ ~  
নিস্তব্ধ রাত, প্রাণে মোহন সুর ~  
শুক তারার মিতালী, রাত জাগা পাখির কুহেলী ~  
শিউলী ঝরা ভোর, শিশির ভেজা ঘাসের উষ্ণতা ~  
প্রান্তিক সব আয়োজন তোমার প্রতিদানে ~  
শুধু এ টুকু চাই, তনু মন প্রাণে ~  
ভালবেসে তুমি আমায় আবৃত্ত রেখো ।
