# ভালবাসা

Author: মোঃ মজিবর রহমান
Published: 2017-07-12
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-2/

ভাললাগলে হয় না ভালবাসা

যদি না হৃদয়ান্তরে উদগিরন ঘটা

ভাললাগা হৃদয় গহীনে বাজায় ঘন্টা

সেই তালে মনে দেয় ঝাক্কা

হৃদয়ে দোলে ভালবাসার ডঙ্কা।

জানার ভিতর জানা

মনের গহীনে আনা

অন্তরে পাওয়া উপলধ্বি করা

জিবনে তাঁর চাহিদা সৃষ্টি করা

এই বুঝি ভালবাসা।

বুঝাবুঝি হৃদয়ে ঝড়

জীবন চলা পথে ঝড়

ভেঙ্গে মচমচে চল

তবুও হৃদয় বল।

ভালবাসা হয়না শেষ

অন্তরে রেখ তাঁর  রেশ

হৃদয়ে পুষ ভালবাসা শ্বাস।

আমাতে তোমাতে মিলেমিশে একাকার

হয় যদি মধুর নিত্য জয়জয়কার

এই বুঝি ফল ভালবাসার।

তোমার আমার জিবনের লীলা হবে

তাই তো আমরা এসেছি ভবে।
