# ভালবাসা কি?

Author: নীরা সাদীয়া
Published: 2016-11-19
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf/

ভালবাসা কি তবে?  
হাতে হাত রেখে পথ চলা?  
রাত জেগে মুঠো ফোনে কথা বলা?  
পার্কের বেঞ্চে বসে তারা গুনা?  
নাকি সকাল বিকাল প্রেমিকের আনাগুনা?  
.  
খাঁচায় পোরা লাভবার্ডের আহ্লাদিপনা,  
চোখে চোখে আঁকা কত আল্পনা।  
রুমডেট,আপডেট,সিগারেট,  
রাত জেগে ভালবাসা মডারেট।  
.  
ক্লান্তিহীন ইয়াবা ভালবাসা,  
মিথ্যে স্বান্তনা কাছে আসা।  
এ সকলি কি ভালবাসার শাখা প্রশাখা?  
.  
আমি বলি না. . .  
ভালবাসা মানে ভালবাসাকে বাঁচিয়ে রাখা,  
যতনে মনের কোণে লালনা।  
.

শুভ হোক সারাবেলা।
