# ভালবাসা এটি থাক বারে

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-09-19T03:34:31+00:00
- Updated: 2020-09-19T06:38:55+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/

---

***‘‘বগুড়া আঞ্চলিক ভাষার লেখা চেস্টা করেছি’’***

 

***ভালবাসা এটি থাক বারে***

*পত্তের ভিয়ত লাল লাল পত্তে ধরছে বারে! কি তার জাল!*  
*মচমচে পত্তে ডলা, ইংলিশে মাস পান্তার সাতে খাতে কি সাদ-*  
*এক বার না খালে বুজবু নে, কামলারা দল বান্ধে খায় বারে।*

*ঘরের সামান দিয়ে যমুনা নদী গেছে খালি তৌরে দিয়ে*  
*ইচে মাস মারতে, মন যাবার চায় বারে। একদিন হামরা*  
*কয়েকজন মিলে গেছিলাম- কিসের মাস মারা বাড়িতে*  
*আসবের ধরে, মরবের ধরছুনু; কি বড় বড় নদীর ঢেউ*  
*সেদিন আল্লাহ নিজের হাতে হামাগরক বাচাচে বারে।*

*সবুজ ঘেরা মেলাবড় পাথার, উচু মাটভিটা ছিল*  
*হামরা প্রতেকদিন বলখেলছিলাম, ক্রিকেট খেলছিলাম!*  
*মেলাস্মৃতি মনে পরে বুকটিা ফাটে যায়, কি আর কমু,*

*মাজে মাজে মনে হয় বাচে তেকেও মরেগেছি,*  
*কেউ কার খবর নেয় না, নিবে বা ক্যাকা করে বাঙ্গালি*  
*নদিত উপর দিয়ে পুল হচে- ছুরুত ছারুত যাওয়া আসা হয় তো*  
*অনেকেই পায়সা ওয়ালা হয়ে সবভুলে গেচে,*  
*দুখের কতা কাক কমু, ভালবাসা এটি থাক বারে।*

০২ আশ্বিন ১৪২৬, ১৭ সেপ্টেম্বর ২০  
————————————–

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/#comments
