# ভালবাসার দ্বিতীয় পর্ব

Author: বেলাল হোসাইন রনি
Published: 2014-01-04
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac/

অনেকটা পথ হেটে এসেছি  
অথচ হয়নি হাটা তোমার পাশে।  
ভালবেসে ভালবেসে।  
থাকতে চায় মন এক সাথে  
তবু কেন রাখচ দূরে  
এক বার ডাকোনা কাছে।  
তুমি ডাকলে মন ছুটে আসে ।  
যদি ডাক ভালবেসে।  
মেঘে ঢেকে গেল আমার পৃথিবী  
নিঃসঙ্গ এই যে আমি  
খুজি ফিরি তোমায় ভালবেসে।
