# ভালবাসার সুর

Author: শামীনুল হক হীরা
Published: 2021-03-21
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0/

স্বপ্নীল রাতে বন প্রদীপের মত জ্বলবে তুমি-  
রাতের সবটুকু আঁধার আলোকিত করবে,  
বর্ষার মেঘ হয়ে আকাশে জমে থাকবে তুমি-  
মন চাইলেই অঝর ধারায় ঝরে পরবে।

মনের সকল ব্যাথা মুছে দিবে তুমি-  
সুখ পাখি হয়ে বুকের মাঝে আসবে,  
এই বুকেতেই সুখের নীড় বাঁধবে তুমি-  
আর উদাস মনে শুধু আমায় ভালবাসবে।

এই দুটি হাতের ভাগ্যরেখা হবে তুমি-  
সামনে কি হবে তুমি বলে দেবে,  
যতই বিপদ আসুক সরে যাবেনা তুমি-  
কথা দাও তুমি আমায় সঙ্গে নেবে।

এই জীবনের দ্বীপ শিখা হবে তুমি-  
আমি জ্বালালেই শুধু তুমি জ্বলবে,  
অন্ধকার মন শুধু আলোকিত করবে তুমি-  
আর কানে কানে ভালবাসার কথা বলবে।

আমার হৃদয় রাজ্যের রানী হবে তুমি-  
কথা দাও কখনো যাবেনা দূর,  
আমার মন রাখালের বাঁশি হবে তুমি-  
আর আমি হব তোমার ভালবাসার সুর।
