# ভালবাসার সংস্কার

Author: নূর হোসেন
Published: 2020-03-18
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/

রক্ত সমুদ্রের আচ্ছাদনে গঠিত মন  
তোমার শীতল স্পর্শে  
সেখানে জোয়ার আসে –  
অস্হির হৃদতটে,  
আদ্যোপান্ত ব্যাখা করা কঠিন-  
নির্ভীক প্রেম জুগুপ্সা রেখেও  
ধরা দেয় শশাঙ্ক মেঘপুঞ্জের লুকোচুরি খেলায়।

ঈশ্বর প্রদত্ত প্রেম বিশৃঙ্খল নর-নারীর  
অশ্লীল স্পৃহায়-  
বার বার পরাজিত ইচ্ছার স্হলনে!  
সে প্রেম চাইনা যা বসন মিত্র,  
কিংবা মধুকালের মধুপোকার গুঞ্জনে  
আমন্ত্রিত প্রেম ছড়ায় মহিরুহ শাখায়;  
মুষ্টিমেয় হোক,  
হোক তা অতলস্পর্শী-  
ছুৃঁয়ে দিবো প্রেম প্রিয়ংবদা রমনীর বাহুতে।

কল্যানকর যা কিছু অভিন্ন নীতি  
এনে দিবে কঙ্কর পরানে,  
প্রতারণার দুষ্কর্ম সংস্কার করে-  
গঠিত করবো প্রসূন!  
ভালবাসার ধ্বজা উড়িয়ে দিবো  
তাজমহলের চুড়ায়;  
জ্বাজ্জল্যমান বিশ্ববন্দিত  
উপাখ্যান রচিত করে-  
তবেই আমার মহাপ্রস্থান।  
কি সাথে থাকবে তে?
