# ভালবাসার বৃষ্টি

Author: শামীনুল হক হীরা
Published: 2021-03-16
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/

সৌরভের মৃদু পরশ তোমার শুভ দৃষ্টি,  
মোর গাঁয়েতে ঝরাওনা গো ভালবাসার বৃষ্টি।  
রংধনুর রঙ্গিন সুতায় বেঁধে রাখবো তোমায়,  
হৃদয়ের একটি কোনে ঠাঁই দিও গো আমায়।  
ভালবাসার স্নিগ্ধ পরশ তোমায় দেব আমি,  
আশায় রইলাম প্রিয়া,কবে আসবে তুমি-?  
যেদিন তুমি ধরবে এসে আমার দুটি হাত,  
জেগে থেকেই কাটিয়ে দেব তখন সারা রাত।  
স্বপ্ন কত আশা কত সবি ভাববো আমি,  
এই বুকে আর কেউ নেই আছ শুধু তুমি।  
ভালবাসার পরশ দেবে আমার সারা বুকে,  
সেই পরশেই বাকী জীবন কেটে যাবে সুখে।  
দুঃখ আঁধার মুছে দেবে ভালবাসা দিয়ে,  
কাটিয়ে দেব বাকীটা দিন সেই স্বপ্ন নিয়ে।  
তুমি হবে জীবন সাথী মন আকাশের তারা,  
আমি হলে নদীর কূল তুমি হবে ধারা।  
কষ্ট দিলে ঝরবে শুধু দু’চোখেরই পানি,  
ধ্বংস হবে জীবন আমার ওগো হৃদয় রাণী।
