# ভালবাসার গল্প

- Author: [শামীনুল হক হীরা](https://sonelablog.com/author/hira/)
- Published: 2021-04-04T00:04:39+00:00
- Updated: 2021-04-04T00:04:39+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/

---

প্রাণের চেয়ে বেশী আমি-  
                     তোমায় ভালোবাসী,  
নিঃসন্দেহে পড়তে পারব-  
                     তোমার জন্য ফাঁসি।  
এপাশ ওপাশ করি রাতে-  
                     ঘুম নাহি আসে,  
চোখ বুজিলেই স্বপ্নে দেখি-  
                     তুমি আমার পাশে।  
এত ভালোবাসি তোমায়-  
                     তবু কর হেলা,  
তোমার কথা ভাবতে ভাবতেই-  
                     কেটে যায় বেলা।  
এই দেহের শিরায় শিরায়-  
                     মিশে আছ তুমি,  
মনটা দিয়ে অনুভব করনা-  
                     কত ভালবাসি আমি।  
ভালবাস আমায় ঠিকই-  
                     বলতে কেন ভয়,  
তোমায় নিয়ে স্বপ্ন বুনি-  
                     অন্য কেউতো নয়।  
নিজের ভাল বেশী বুঝ-  
                     আমার ভাল অল্প,  
তোমায় নিয়ে তবুও সাজাই-  
                     ভালোবাসার গল্প।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/#comments
