# ভালবাসার ঋণ

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-01-10T05:26:27+00:00
- Updated: 2020-01-10T05:26:27+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8b%e0%a6%a3/

---

 

চার দেয়ালের নিস্তব্ধতা ভেঙে, তুমি এলে নগ্ন পায়ে ~  
খোলা চুলে, গন্ধ মেখে, উর্বসী গায়ে ~  
বুক জুড়ে এঁকে দিলে, আলপনার ছাপ ~  
কিছুটা সুখ, কিছুটা বিয়োগ, মনে বাড়ে উত্তাপ ~  
অধর ছুঁয়ে, কোমলতার স্পর্শে, জাগিয়ে দিলে মন ~  
স্বপ্নভুক, তৃষ্ণার্ত চিবুক , রাঙিয়ে দিলে ভূবন ~  
চোখের পাতায় ঘুম নেই, ছুঁয়ে দিলে হৃদয় ~  
হাজার জোনাকি আলো জ্বালে, রাতের নিঝুমতা মধুময় ~  
গাড় হয় নিঃশ্বাস, রন্ধে রন্ধে শরীরের ঘ্রাণ ~  
ডানা মেলে প্রজাপতি, ফুলের দোলে জাগে প্রাণ ~  
নিস্তব্ধতা বাড়ে, অশান্ত হয় ভোরের পাখী ~  
তুমি ছুয়ে যাও অদৃশ্যলোকে, দিবসের আলোয় সব ফাঁকি ~  
তবুও স্বপ্ন দেখি, আশায় বাঁধি বুক, দ্বিধাহীন ~  
ভালবাসার পূর্ণ বলয়ে, শোধ করিবে তুমি অনাদায়ি ঋণ ৷।  
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~  
রচিনা কাল ঃ ১০/০১/২০২০  
ঢাকা ।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8b%e0%a6%a3/#comments
