# ভালবাসার আভাস

Author: শামীনুল হক হীরা
Published: 2021-03-15
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8/

আমি যখন তোমার দিকে তাকিয়েছিলাম না,  
তুমিই তখন আমার দিকে তাকিয়েছিলে।  
আমি কিন্তু তোমাকে আগে দেখিনি,  
তুমিই আমাকে আগে দেখেছিলে।  
আমি কিন্তু তোমাকে অন্যরকম ভাবিনি,  
তুমিই আমাকে অন্যরকম ভেবেছিলে।  
আমি কিন্তু তোমাকে সেদিন কিছুই বলিনি,  
তুমিই মনে মনে আমাকে কিছু বলেছিলে।  
আমি কিন্তু তোমাকে কোন ইশারাও দেইনি,  
তুমিই প্রথম আমাকে ইশারা দিয়েছিলে।  
আমি কিন্তু কখনই তোমার সামনে আসিনি,  
তুমিই প্রথম আমার সামনে এসেছিলে।  
আমি কিন্তু তোমাকে কিছুই বলতে দেইনি,  
তুমিই আমাকে কিছু বলতে দিয়েছিলে।  
আমি কিন্তু তোমাকে কোন স্বপ্ন দেখাইনি,  
তুমিই প্রথম আমাকে স্বপ্ন দেখিয়েছিলে।  
আমি কিন্তু পৃথিবীতে বাঁচতে চাইনি,  
তুমিই আমাকে বাঁচার স্বপ্ন দেখিয়েছিলে।  
আমি তোমাকে———————-  
কোন কিছুর আভাসও দেইনি,  
তুমিই আমাকে ———————  
ভালবাসার আভাস দিয়েছিলে।
