# ভাবো একবার!

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2022-01-06T02:15:21+00:00
- Updated: 2022-01-06T02:15:21+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8b-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/

---

কেন হে সাজতে চাও মিছে মহাজন?  
সত্যি বাঁচতে কি তা খুবই প্রয়োজন?  
তবে যে বোদ্ধা যারা  
নীরবে নিরালে তারা  
কাজে-কামে জেগে আছে হয়ে সাধারণ?  
নয়তো করছো যা তা ভীরু আয়োজন?

সত্য কভু কি বাঁচে নত করে শির?  
কিংবা মিথ্যা হয় চলনে তূণীর?  
জানি কিছু পরিহাস  
গড়ে শেষে ইতিহাস  
তা’বলে হয় কি তারা মহতী সুবীর,  
হলেও দুগ্ধ বিনে উপাদেয় ক্ষীর?

যেতে হবে সবই ফেলে ভাবো একবার!  
চাইলে পাবে কি যেচে সুযোগ আবার?  
যদি হও অনুগত  
হয়তো লুকাবে ক্ষত  
হেরে গেলে গহনের যা কিছু আঁধার!  
ভাবো কি সুদূরে আছে নিঠুর তাতার?

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8b-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/#comments
