# ভাববো না নিরুপমা!

Author: বোরহানুল ইসলাম লিটন
Published: 2022-09-15
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%ac%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%aa%e0%a6%ae%e0%a6%be/

আমি) ভাববো না নিরুপমা!  
নিন্দার ঘাতে জেগে উঠা ব্যথা  
শুধু রাখো তুমি জমা!

নীরব নিশীথে ক্ষয়ে যাবো আমি  
হয়ে চাঁন্দের আলো,  
সত্তা বিলাতে ধুপ শিখা হবো  
মানুষেরে বেসে ভালো।

ঘিরলে ধরার মায়া,  
গড়বো এ প্রাণ দ্বিধাহীনে এক  
পাকুড় গাছের কায়া।

প্রয়োজনে দিতে চলার এ পথে  
তুলে যতো দাঁড়ি কমা,  
না করে নিজেকে ক্ষমা,  
আমি) ভাববো না নিরুপমা!  
নিন্দার ঘাতে জেগে উঠা ব্যথা  
শুধু রাখো তুমি জমা!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
