# ভাবনা- ইকবাল কাজী (মনজু)

- Author: [শায়লা ইলিয়াস](https://sonelablog.com/author/shayla007/)
- Published: 2020-06-23T06:56:39+00:00
- Updated: 2020-06-23T06:56:39+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%87%e0%a6%95%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%81/

---

 

 

তোমাকে ভালবাসবার

একান্ত ইচ্ছা আমার

যেন এক বজ্রপাতে উৎক্ষিপ্ত উপত্যকা

অথবা একটি মৎসেই ভরাট কোন নদী।

আমার নৈঃসঙ্গের পরিমাপে

তুমি একান্ত আমার সৃষ্টি-

পুরো পৃথিবীই রইল আত্মগোপনের তরে।

সমস্ত দিন, সারারাত বোঝা-পড়ার জন্যে

যেন কিছুই দেখতে না পাই তোমার দু’চোখে

শুধু তোমায় নিয়ে আমার ভাবনা ব্যতিরেকে

এবং তোমার আদলে-গড়া একটি জগৎ

আর তোমার চোখের পাপড়ি-শাসিত দিন ও রাত।।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%87%e0%a6%95%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%81/#comments
