# ভাবনার নদী

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2020-05-16T14:59:56+00:00
- Updated: 2020-06-04T17:27:18+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80/

---

 

রাগ?  
ঝেড়ে দিতে হয়,  
শান্তির বিকল্প শান্তিতেই মিলে।

সন্দেহ?  
প্রকাশ করা উত্তম,  
দ্রুত সমাধান আসে তাতে।

অভিযোগ?  
জানিয়ে দাও দৃঢ়তার সাথে,  
একদিন ভুল বোঝাবুঝির অবসান হবে।

কাউকে মিস করা হচ্ছে?  
উহু, ভুলেও উচ্চারণে এনো না,  
অবহেলায় ক্ষয়ে যাবে আরও।

যে হারিয়ে যেতে চায়  
যে অন্তরালে পৌঁছাতে চায়  
বাঁচতে চায় নির্ভরশীল-নিরবতায়  
যে স্বীকৃতি দেয় উপেক্ষার,  
রেখো না অভিমান তার উপর;

মুফত পাওয়া টলোমলো বাজারে  
কেই-বা দেয় অভিমানের দাম!..

* অ-কবিতা

---

Comments: 40 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80/#comments
