# ভাবনার আন্তাকশরি —

- Author: [মিথুন](https://sonelablog.com/author/mithun-com/)
- Published: 2013-10-23T00:40:00+00:00
- Updated: 2013-10-25T11:40:06+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%bf/

---

আমার মন ভালো নেই—  
মন—  
তোমার মন খারাপ হলে কি করো স্বপ্ন?  
একা ঘরের কোনে মাথার উপর হাত রেখে চোখ বুজে শুয়ে থাকো, নাকি হেঁটে বেড়াও হট্টগোলের রাস্তা ধরে?  
কখন মন খারাপ হয় তোমার?  
ঘরের মাঝে বন্দি হলে নাকি উন্মাদনায় উড়ে যাবার সময় হঠাত ছুটি ফুরিয়ে গেলে?  
ছুটি—-  
কতোদিন পাইনা ছুটি।। অবসরেও ভিড় ঠেলে দেয় স্বপ্নের পাহাড় ।।  
পাহাড়—  
আমাকে প্রথম কোন পাহাড়ে নিয়ে যাবে ঘুরতে? যার উচূ চূড়ায় একটা মেঘ ঘুড়ে বেড়াবে আমার মাথার আশপাশ দিয়ে।।  
আমি তোমাকে বলবো, স্বপ্ন আমাকে একটু উঁচু করে তুলে ধরো।। একটা মেঘ নিয়ে আসি তোমার জন্য।।  
পাহাড় থেকে পাহাড়ে , সবুজের ঢেউ দেখিয়ে দেবে আমাদের পথ।।  
পথ—  
আজ হেঁটে বেড়িয়েছি অনেকক্ষন আমার পরিচিত পথ ধরে।।  
স্বপ্ন , তুমি কোন পথে থাকো ? কোন স্ট্রিট এ তোমার বাড়ি?  
এখান থেকে হাটার শুরু ।। তুমি কি জানো আমার সব গন্তব্য তোমার বাড়ির উঠানে  গিয়ে শেষ হয় ???  
শেষ—  
তোমাকে ভাবনার শেষ কোথায়?  
গন্তব্য শেষ হয়, দিন শেষ হয়, রাত তাও শেষ হয়।।  
আমার পরিক্ষা, চাকরিবাকরি, আমার সমাজের প্রমোশন , সবই তো শেষ হয় স্বপ্ন ।।  
শুধু তুমি ভাবনার আজও কোন শেষ নেই।।  
তোমাকে নিয়ে আমার ভাবনার আন্তাকশরি চলতে থাকে একটার পর আরেকটা———

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%bf/#comments
