# “ভাবনাচক্র”

- Author: [শান](https://sonelablog.com/author/shaan-mama/)
- Published: 2015-01-21T11:45:24+00:00
- Updated: 2015-01-21T11:45:24+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9a%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0/

---

শ্বেতশুভ্র পাপপঙ্কিল রাস্তার খোঁজে,  
দিশেহারা আর দিশেহারা।  
আমি আছি – তবে স্বপ্নের মাঝি,  
ঝড়ের সাগর থেকে ফিরবেনা।

বিদ্রোহকাল আর বিলাপকালে পরিণত হলো,  
ভেতরে আর ভেতরে।  
খুব গোপনে অদৃশ্য করে দেয়া,  
কিশোরীর রূপার নূপুরের মতো।

পথচলা শুরু হয় একটি ধাপে,  
জীবনভর আর জীবনভর।  
আমি পথে আর পথটা আমার মতে,  
চির-আকাঙ্খিত বিশ্রাম পেতে চায়।।

---

Comments: 5 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9a%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0/#comments
