# এবার ফেইসবুকে একটি আইডি খুলতেই হয়

Author: সোনেলা রোদ্দুর
Published: 2014-05-03
Category: একান্ত অনুভূতি
Tags: একান্ত অনুভূতি, ফেইসবুক আইডি, লীলাবতী
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf/

আমার আশেপাশের প্রায় সবারই ফেইসবুক আইডি আছে । কিন্তু আমার নেই । আমি নাকি ব্যাকডেটেড , এ যুগে অচল , বোকা আরো কত্ত কিছু শুনতে হয় এজন্য  🙁 যখনই সময় পায় তখনই মোবাইল হাতে নিয়ে বেহুশ হয়ে কি কি যেন লেখে এরা । লিখে কারো মুখে হাসি আবার কারো মুখে বিষণ্নতার ছাপ । আমার বান্ধবীর ছোট বোন তো সারাদিন ছবি তুলে আর ফেইসবুকে নাকি দেয় । তাঁর ভক্তের সংখ্যাও কম নয় । সে এখন কলেজের আম গাছ তলায় , জুতা কিনেছে নতুন , চুড়ি পরা হাত এসবের ছবিও দেয় । কিছুই ভালো লাগে না আমার , এমন ধরনের লেখা দিলেও নাকি মন ভালো করতে ভাইয়ারা এগিয়ে আসে । এত্ত এত্ত উপকারী ভাইয়ারা আছে ফেইসবুকে ? 🙂  
সব কিছু বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছি , আমিও একটি আইডি করবো । কিন্তু কিভাবে করবো ? কিছুই তো জানিনা আমি । অন্যদের কাছে জিজ্ঞেস করা প্রেস্টিজ ইস্যু । সোনেলার ভাইয়া আর আপুরা প্লিজ আমাকে বলে দিন কি কি করতে হবে ?  
জন্ম নিবন্ধন  
ন্যাশনাল আইডি কার্ড  
শিক্ষাগত যোগ্যতা  
সত্যায়িত ছবি ( ছবি দিতে চাচ্ছি না আসলে , বিকল্প উপায় আছে কিনা ? )  
আরো যদি কিছু লাগে জানাবেন প্লিজ । আর এগুলো জমা দেবো কোথায় ? ঠিক কিভাবে শুরু করবো কিছুই বুঝতে পারছিনা ।
