# ভাঙ্গাচুরা আমি

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2020-02-19T10:54:07+00:00
- Updated: 2020-02-19T10:54:07+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/

---

আর কতো ভাঙ্গবো!  
আর কতো ভেঙ্গে চুরে,  
নতুন করে গড়বো নিজেকে?

কাঁচের মমি নই আমি  
তাই আমার এ ভাঙ্গন,  
হয় না কারো দৃষ্টি গোচর।  
আমার এই ভাঙ্গনের শব্দ,  
কারো কর্ণ ভেদ করে মস্তিষ্কে-  
তোলে না আলোড়ন।

রক্ত মাংসে গড়া ইস্পাতের মানবী আমি!  
তাই আমার এ ভাঙ্গনের স্বাক্ষী শুধুই আমি।  
আমার এ ভাঙ্গনের বিভৎস শব্দের তীব্রতা-  
শুধু আমারই মস্তিষ্কে করে বিচরণ।  
আমার এ ভেঙ্গে চুরে ধূলিসাৎ হওয়া-  
ভয়ানক ধ্বংস স্তুপ শুধু আমারই হয় দৃষ্টি গোচর।

 

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/#comments
