# ভাঙো সিন্ডিকেট !

Author: সুপায়ন বড়ুয়া
Published: 2019-12-02
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%99%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f/

গুজব নয় সত্য জান  
সত্য জানা অধিকার  
মজুদদারী গুজব রটায়  
দাম বাড়ানো কারবার।

দেশের মানুষ সহজ সরল  
সত্য জানাও ওদের  
সুবিধাভোগী গুজব রটায়  
আঘাত হানো তাদের !

শীত মৌসুমে আশায় থাকে  
সবজি খাবে যারা  
সিন্ডিকেট ছোবল হানে  
দামটা বেজায় চড়া।

মজুদ করে দাম হাঁকিয়ে  
জিম্মি করে যারা  
মুখোশ তাদের খুলতে হবে  
জাতি দেবে সাড়া।

মজুদদারী এক হয়ে যায়  
গড়ে সিন্ডিকেট  
ঈমানদারী ব্যবসা তাদের  
কাটে সবার পকেট।

শাসক শ্রেনী পড়ে ঘুমায়  
চামড়া পুরু জ্যাকেট  
শোষক শ্রেনী এক হয়ে যায়  
গড়ে সিন্ডিকেট।

মজুদদার রা শিকর গাড়ে  
জাগো কমরেড  
আম জনতা এক হয়ে যাও  
ভাঙো সিন্ডিকেট।
