# ভাঙন

- Author: [দালান জাহান](https://sonelablog.com/author/dalan-jahan/)
- Published: 2020-07-04T09:09:38+00:00
- Updated: 2020-07-04T10:00:33+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%99%e0%a6%a8/

---

আমার অশ্রু রঙ 

তোমার নিঃশব্দ পায়ের মতোন

সমস্ত ধ্বংস নিয়ে ক্ষয়ে ক্ষয়ে যায়। 

 

আমার মৌনতা 

তোমার ছন্দ ভাঙা চিৎকারের মতোন

ছিঁড়ে পড়া কুঁড়ির বেদনার মতোন।

 

আমার স্বপ্ন সুখ 

তোমার যত্নে রাখা টিস্যুর মতোন 

দিনশেষে ধুয়ে ফেলা মেকাপে ভেসে যায়। 

 

আমি বসে থাকা বিসর্গ বুড়ি

আমার যোগ বিয়োগ উনিশ কুঁড়ি

উলম্ব দুঃখ সয়ে সয়ে সমান্তরাল।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%99%e0%a6%a8/#comments
