# ভরা থলি

Author: আলমগীর সরকার লিটন
Published: 2021-08-10
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a5%e0%a6%b2%e0%a6%bf/

এ ভাববার কোন বিষয় থাকে  
নারকেলের গাছের উপরে কিংবা  
চিন্তার রস ঝরা খেজুর গাছে-  
চাঁদের ঝলক যেনো ডালিমের গায়!  
পূর্ণিমার রোমান্টিক কি আসে যায়;  
এভাবে আর কতদিন- গল্প শেষ-  
কবিতার বেশ- উপন্যাস শুধু ইতিহাস-  
সৃষ্টির উল্লাস কথায় জানি ধর্ষণের আর্তনাদ  
পাপের ভাবনা রাত- ঈশ্বরের কাছে থাক!  
এ ভাববার বিষয় কিছু পুণ্য ভরা থলি-  
অথচ তরুলতার কিছু যায় আসে না;  
এ প্রজন্মের ধ্বংস পুরন হবার নয়-  
কাছাকাছি ঈম্বর কেমন করে সহ।

২৬ শ্রাবণ ১৪২৮, ১০ আগস্ট ২১
