# ভয়

- Author: [রেহানা বীথি](https://sonelablog.com/author/rehenayasmin/)
- Published: 2020-03-20T04:50:38+00:00
- Updated: 2020-03-20T13:21:15+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc-3/

---

সব বাহন শীতঘুমে  
মধ্যরাতে টমটমের ঘোড়ারাও ছুটিতে  
জরি দেয়া গাড়িটার পাশে ঠাঁই দাঁড়িয়েই  
নিদ্রায় মগ্ন হতে চায় ওরা।

হঠাৎ বাঁশিতে ফুঁ দেয় পাহারাদার  
ছুটে চলি ফুঁ উপেক্ষা করেই  
হয়তো এটাই শেষ রাত  
আর যদি দেখা না হয় কারও সাথে।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc-3/#comments
