# ভণ্ড মানুষ , মন্দ প্রেমিক

- Author: [প্রিন্স মাহমুদ](https://sonelablog.com/author/pmahm/)
- Published: 2014-05-30T02:20:58+00:00
- Updated: 2014-05-30T02:20:58+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95/

---

আমি কাঁটা ঘায়ে নুনের ছিটা দিয়ে যাই  
আমি গাছে তুলে দিয়ে মই নিয়ে পালাই  
আমি খইয়ের তেলে ভাজি খই  
আমি মানুষটা ভণ্ড বলতে পারো  
প্রেমিকতো মন্দ নই ।

আমি মুখোশ তৈরি করি  
পুকুর চুরি করি  
শাক দিয়ে ঢাকি মাছ  
আমি জাতে মাতাল জানি  
তালে ঠিকই থাকি  
মাছ ধরিনা ছুই পানি ।

আমি সবকিছুই জানি  
আমি সবকিছুই মানি  
গাছ আমার নিশ্চয়ই  
আমি মানুষটা ভণ্ড বলতে পারো  
প্রেমিকতো মন্দ নই ।

 

* পুরনো ডায়েরীতে পেলাম । আমার লেখা নাকি জানিনা । নাও হতে পারে ।

---

Comments: 5 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95/#comments
