# ভয়ের কুয়াশা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-02-16T15:06:29+00:00
- Updated: 2020-02-26T05:26:51+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%81%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be/

---

 

তীব্র-কুয়াশা-ভোরে, অভেদ্য দৃষ্টিতে  
এক-ঝাঁক আরক্ত-পলাশ-গুচ্ছ,  
ক্ষণিকের বিস্মৃতিতে হারিয়েছে সহসা;

হয়ত অমূর্ত-আবর্তে কোথাও কোন চিত্রকল্পে  
অনায়াস-পদ্ম মেলেছে মনোজ্ঞ আঙ্গিকে!!  
প্রবেশাধিকার সংরক্ষিত যখন।  
আত্মহারা রোমাঞ্চ!সে হয়ত ক্ষণিকের  
পুষ্পিত-অবয়বে।

এ-কুয়াশার কিনার ঘেঁষে উকি-দিয়ে  
যদি কিছু একটা  
দেখা-অনুমান করা যায়,উদগ্রীব-অতীন্দ্রিয়তায়,  
সুখকর নয়,সে চিন-চিনে ব্যথা।

চকিতে ফুঁ হয়ে উড়ে যাওয়া  
ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া  
কুয়াশা হেসে বলে,  
পলাশ-অরণ্যে আমরা তো  
মাত্র-ই পৌঁছেছি।

ছবি………নেট থেকে।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%81%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be/#comments
