# বয়স

Author: সাখাওয়াত হোসেন
Published: 2021-09-24
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%b8-3/

চোখ ঝাপসা, গালে পড়েছে ভাঁজ  
ভালমন্দ করিতে পারিনা আঁচ,  
একাকী থাকি পড়ে ঘরের কোণে  
স্মৃতিগুলো ভাসে চোখের জলে।

ছিল অশ্বের গতিতে ছুটে চলা দুর্বার যৌবন,  
মাঠের পর মাঠ পেরিয়ে হিজল-তমালের দেশে  
মনের অনুরাগে পাতার কুটিরে ফুলের মধু খেয়ে  
দিনশেষে শিস দিয়ে ফিরতাম বাড়ি সব সুখ বিলিয়ে।

আজ জীবনের সব রং গেছে মুছি  
সফেদ চুলে স্মৃতিগুলো রাখি,  
ছিল যত স্বপ্ন-স্বাদ এ ধরনীর পরে  
সবই আজ হলো কুঁজো বয়সের ভারে।
