# বয়স

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-08-10T06:31:32+00:00
- Updated: 2020-08-10T06:31:32+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%b8-2/

---

===================================  
*এলোমেলো তোশা পাটের মতো সাদা চুল, দাঁড়ির ভাজে কতটা হয়েছে বয়স আমার! অথচ সকাল সন্ধ্যা এতটুকু বুঝে না- বুঝে না নখ! ঘর দুয়ার দেয়ালে মরিচা ধরেছে তবুও বুঝে না- কি হবে বুঝে বয়স। সবাই বলুক আমার জন্ম হয়েছে আগামী কাল, না ! বলবে না- কারণ বয়সের রঙ বদলায় নিমগাছে অথাব বটবৃক্ষের ছায়া তলে;*

ওরা বাবা বলে খুব, যখন স্বার্থ ফুরে যাবে-  
তখন বলে বসবে বজ্রপাতের মৃত্যু, ঘর  
থেকে বাহিরে যাও- দাঁড়িয়ে থাক খেরপালার  
মতো- বুঝেছো বয়সটা কত উজ্জ্বল লাগবে  
ঠিক চাঁদের মতো- ভাববে একটা তারা ছুটে  
গেলে কি হবে? বয়স তো দেহ গায়ে একই হবে-  
বুঝবে বয়স কি- বাবা গায়ে দেখেছি? অতঃপর  
নিজস্ব অনুধাপন লাগে পাটখড়ির মতো বয়স।

২৬ শ্রাবণ ১৪২৬, ১০ আগস্ট ২০  
————————————

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%b8-2/#comments
