# বড় ভয় হয়

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2014-03-14T12:35:25+00:00
- Updated: 2014-03-15T11:05:07+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%9c-%e0%a6%ad%e0%a7%9f-%e0%a6%b9%e0%a7%9f/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/LOP-300x246.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/LOP.jpg)বড় ভয় হয়

তোমাকে বলতে  একটি অদৃশ্য স্পর্শকাতর শব্দ

অন্তরে অন্তস্হলে বেড়ে উঠা নিঃশ্বাসে হৃদয়ের ভাষা

ছোট্ট শব্দের ভয়ঙকর অনুভূতি তবুও সূখের ছন্দ

আমি তোমায় ভালবাসি।

বড় ভয় হয়

যতই বলি মানুষই সেরা অর্থের দুনিয়ায়

তবুও থেকে যায় সন্দেহের বিষ মানবের হৃদয়ে

ভাবি এক বার বলব তোমায় ফের মন পিছু টানে

আমি ভালবাসি তোমায়।

বড় ভয় হয়

দীর্ঘ জীবনের সঙ্গী তুমি হবে কি আপন

করি পণ যা হবার তা হবে নিয়তি যারে কয়

হয় যদি বদনাম হউক না আরো তবু আশাহত নই

বলব ভালবাসি তোমায়।

বড় ভয় হয়

কোন ভাষায় শুরু করি যদি মনে লাগে কষ্ট

শিশু হতে কৈশরে জাগেনি আশা ভাবিনি কখনও, যৌবনে

বলতে হবে এই তোমাকেই লুকায়িত স্বপ্নের রাণী

তুমি,ভালবাসবে কি গো আমায়।

বড় ভয় হয়

যদি আসে কাল বৈশাখীর ঝড় ভেঙ্গে দেয় বিস্বাস

যদি তোমার হৃদয়ে বাসা বাধে অন্য সূখের ঘর

আর যদি ভাবো এ আমি কেমন স্বার্থপর দ্বিধায় রই

 বলবো কি তোমায় ভালবাসি বার বার।

বড় ভয় হয়

যদিও চোখেঁর চাহনি তোমার আমারি কথা কয়,দেখি

আমার প্রতি তোমার প্রবল আর্কষনের অপরিসীম টান,

ভেবেছি বহুবার এ কি যথেষ্ট নয়,তোমার মন বুঝবার

বলব কি ভালবাসি তোমায় শত বার।

বড় ভয় হয়

এবার হয়তো করব জয় যা আছে জীবনে

বলবই এবার বার বার চিৎকার করে

জাগিয়ে দেবো পুরো পৃথিবীর মানব কূলে

বলব কেবল

আমিই ভালবাসি,ভেসেছি,ভাসব তোমায়।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%9c-%e0%a6%ad%e0%a7%9f-%e0%a6%b9%e0%a7%9f/#comments
