# বড় নিচু জাতের তুমি

Author: সাখিয়ারা আক্তার তন্নী
Published: 2019-10-25
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%9c-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%81-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/

কি জানি,  
তোমারে দেখলে আমার নিজেরে গরিব মনে হয় ……………  
আমি এতো দুঃখে নাই গো মিনা মাঝি………..

আমার কুয়াশা আছে,ঘাসের উপর বিন্দু কণা জল আছে।  
শীত/বসন্ত আছে  
সুখের একখান কোকিলও আছে…………

ঝাপির ভীতর একখান সোনার নোলক আছে,  
সাথে আছে লাল পার ডোরের আসমানী রঙের গরদ………….  
আমার ঘরের বেড়ায় কাজলের কালি যত্নে রাখা আছে।

আমার শরীর জুইরা কালা অইন্ধার আছঁড়াইয়া  পরে……………

আর আছে কি জানো?  
সতীন কাঁটা!  
সতীন কপাল আমার……………

তোমারে আমার গরিব মনে হয় মাঝি,  
বড় নিচু জাতের তুমি……….
