# বড়বড়িয়া হাজরা বিদ্যাপীঠ—/অরুণিমা মন্ডল

Author: অরুণিমা মন্ডল দাস
Published: 2021-02-25
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%9c%e0%a6%ac%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a7%80%e0%a6%a0/

> -   বড়বড়িয়া হাজরা বিদ্যাপীঠ—/অরুণিমা মন্ডল![](https://sonelablog.com/wp-content/uploads/2021/02/FB_IMG_1614233217815.jpg)
> 
> আমার স্কুল ,আমার কৈশোর বেলা যেখানে কেটেছে, মেদিনীপুরের মাটির সেঁদো গন্ধ
> 
> বড় বাজারের চিৎকার,স্কুলে হেঁটে যাওয়া রাস্তার বাঁক,বাঁকের সাইডে বাজানো হিন্দী গান” , প্রার্থনার ঘন্টা, প্রিয় স্যারদের মুখ, ম্যাডামদের হাসি, স্কুলের টিফিনের হইহই
> 
> ইংলিশ স্যার টির বাইরে ক্লাশ করানো
> 
> ধুতি পরে আসা উনার প্রথম দিন
> 
> ফাইভে র প্রথম ক্লাশে ভয়ে শাড়ি খুলে যাওয়া
> 
> বারবার পেনের কালি শেষ হওয়া
> 
> টিফিন পালানো বান্ধবীর বাড়ি যাওয়া
> 
> ঝোপেঝাড়ে আড্ডা মারা
> 
> প্রথম নাইনে উঠা
> 
> মাধ্যমিকে” র শাসনে কচুকাটা
> 
> জীবনযাপন?
> 
> স্টার” রাই কি ভবিষ্যত প্রকৃত নাগরিক?
> 
> বলদের মতো পড়তে থাকা?
> 
> ফুটবল খেলে, ফাঁকা বড় পুকুরটার জলের আবেগ টার বস্তাভর্তি মুখ খুলতে পারলাম না!
> 
> কবিতা আসা যাওয়া করত মনে
> 
> কোনদিন লিখে শান্তি পাইনি
> 
> অনুশাসনের অত্যচারের ভয়ে?
> 
> রাস্তার ধারে কাক, কুকুরের গোলমাল
> 
> পুকুরের শান্ত জলের উপর হীরে লাগানো”
> 
> “ইমোশানগুলি” আমাকে নির্জন ক্লাশরুমে গিলে খায়,
> 
> আমি একা হতে থাকি
> 
> অনেক যন্ত্রণার মধ্যেও কেমন
> 
> একটা আপন” সুখ খুঁজে পাই
> 
> আমার স্কুল
> 
> আমার স্মৃতি গুলোর দেয়াল
> 
> এখানে মনের বালুকণায় সিমেন্টের আঠায়
> 
> জোড়া
> 
> আমার অসহায় বেলা
> 
> সারাদিন না খাওয়া টিফিনের পয়সা জমিয়ে রাখা মেয়েটির
> 
> করুন দিন কেটেছে এখানে
> 
> তবু ও
> 
> ক্লাশগুলো কেমন ফুলের সুগন্ধে ভরা থাকত
> 
> পেটের ক্ষিধা আর গণিত ও বিজ্ঞানের রসায়ন” কেমন গুলিয়ে যেত?
> 
> বাড়িতে বাবার মার আর পরিবারের তুচ্ছ তাচ্ছিল্য!
> 
> স্কুলে করুণা” আর দয়া
> 
> “ ভালোবাসা” জিনিসটা
> 
> মেয়েদের জীবনে মা” ছাড়া কেউ দিতে পারে না?
> 
> ক্লাশের বাংলা লেকচার শুনতে
> 
> “ আমার মা” যেন কাছে চলে আসত
> 
> বাংলার দুজন দিদিমনি
> 
> র পড়ানো” তেই পড়া হয়ে যেত!
> 
> ছুটির বোরিং হইহই শব্দ
> 
> রাস্তার দুদিকে সাইকেল র ঝনঝনানি
> 
> বাইক আর ইংলিশ স্যারদের কলকল ধ্বনি
> 
> উইলিয়াম ওয়ার্ডওয়ার্থ
> 
> আজ ও যেন আমার মনে গেঁথে আছে
> 
> বাগান জুড়ে ড্যাফোডিল যেন
> 
> স্যারের স্নিগ্ধ আওয়াজে তাল দিচ্ছে!
> 
> প্রতি বছর নবীন বরন
> 
> পুরোনোদের বিদায়
> 
> স্যারেদের বিদায়
> 
> ভালোভাবেই উদযাপন হতো!
> 
> স্কুলের আনাচে কানাচে লেগে থাকা কত হাসি’, খুশি কষ্ট
> 
> কত সরস্বতী পূজোর অঞ্জলী র ছিটেফোঁটা চন্দন
> 
> কারোর ভাঙা মনের ক্রন্দন
> 
> ধুতি পাঞ্জাবী শাড়িদের অবাধ মেলামেশা
> 
> কোন ফুলের পূজো হয়
> 
> মায়ের অঞ্জলিতে লাগে
> 
> কোন ফুল” বৃন্ত থেকেই ছিঁড়ে
> 
> ফেলে অলক্ষ্যে পায়ে
> 
> মাড়িয়ে
> 
> শেষ করে ফেলে
> 
> আমাদের সমাজ?
> 
> তবুও
> 
> সে মনে রাখে বাগানটিকে
> 
> তাঁর আপন “ মাটির স্বাদ”
> 
> টিকে
> 
> ভুলে যেতে পারে না
> 
> কোনদিনই?
> 
> ———
> 
> কাকদ্বীপ
> 
> দক্ষিন চব্বিশ পরগনা
> 
> ৭৪৩৩৪৭
