# ব্লগ আপডেট (নতুন আপডেট সহ)

Author: নাজমুল আহসান
Published: 2015-06-25
Category: সোনেলা বার্তা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a1%e0%a7%87%e0%a6%9f/

ব্লগে ছোটখাটো কিছু পরিবর্তন এসেছে। আশা করি সবাই লক্ষ্য করেছেন।

-   ব্লগের ডানপাশে নিচের দিকে একটা ঊর্ধ্ব-নির্দেশক চিহ্ন আছে। বড়সড় কোনো পোস্ট পড়তে পড়তে নিচে চলে গেলে কষ্ট করে মাউস স্ক্রল করে উপরে আসতে হবে না। এখানে ক্লিক করলেই আপনাকে উপরে নিয়ে যাবে। \\|/
-   বামদিকের কলামে “সোনেলাতে আছেন যাঁরা”-এর পরিবর্তে “অনলাইনে আছেন যাঁরা” করা হয়েছে। এই মুহূর্তে যারা লগিন করা অবস্থায় আছেন, এখানে তাঁদের নাম দেখাবে। 🙂
-   কারিগরি ত্রুটির কারণে ড্যাশবোর্ডে একটা ওয়ার্নিং দেখাচ্ছিল। সেটা সরানো হয়েছে। -{@
-   **কমেন্টে ইমোটিকন আগের মতো ঠিকঠাক কাজ করছে** \\|/   **শুধু ক্লিক করলেই কমেন্ট বক্সে চলে আসছে**  :c   **[বিশ্বাস না হলে কমেন্ট করে দেখতে পারেন](#respond)** :p  **৪ ঘণ্টার সফল চেষ্টা মাত্র শেষ হল** :v

এই বিষয়গুলো সংক্রান্ত কোনো অসামঞ্জ্যস্য বা ত্রুটি চোখে পড়লে দয়া করে জানাবেন। ধন্যবাদ।
