# ব্লগ আপডেটঃ সোনেলার নতুন ভার্সন উন্মোচন

- Author: [নাজমুল আহসান](https://sonelablog.com/author/mukto90/)
- Published: 2019-03-03T08:12:50+00:00
- Updated: 2019-03-08T03:52:59+00:00
- Category: [সোনেলা বার্তা](https://sonelablog.com/category/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a1%e0%a7%87%e0%a6%9f%e0%a6%83-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8/

---

সোনেলার নতুন ভার্সন উন্মুক্ত করা হয়েছে। বাহ্যিক পরিবর্তনের পাশাপাশি কোডবেইজেও (Codebase) ব্যাপক পরিবর্তন করেছি।

বিশেষ বিশেষ পয়েন্টগুলো খেয়াল করুন।

**১) প্রোফাইল ছবি**  
নতুন ভার্সনে আলাদা দৈর্ঘ্য ও প্রস্থের ছবি ব্যবহার করা হয়েছে। দয়া করে আপনার প্রোফাইলের ছবিটি পরিবর্তন করুন। চাইলে আগের ছবিটি মুছে দিয়ে পুনরায় একই ছবি দিতে পারেন।

![](https://sonelablog.com/wp-content/uploads/2019/03/screenshot-sonelablog.com-2019.03.03-14-10-52.png)

**২) উইজেট**  
ডান এবং বামদিকের উইজেটগুলো (অদেখা মন্তব্য, অনলাইনে আছেন – ইত্যাদি) নতুন করে সাজানো হয়েছে। ব্লগের গতি বাড়ানো সহ নানাবিধ কারণে কিছু উইজেট সরিয়ে ফেলা হয়েছে, যেমনঃ দৈনিক পত্রিকা। এ ব্যাপারে আপনাদের মন্তব্য জানান।

**৩) ইমো**  
নতুন করে আবার ইমোটিকন যোগ করা হয়েছে। আপাতত বন্ধ রেখেছি।

**৪) ফিচার ছবি**  
ব্লগ পোস্ট লেখার সময় মনে করে অবশ্যই ফিচার ছবি যোগ করে নিবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে বেশি বেশি ভিজিটর আনতে এটা কাজে দেয়।

![](https://sonelablog.com/wp-content/uploads/2019/03/screenshot-sonelablog.com-2019.03.03-14-09-49.png)

**৫) এবং ডিজাইন**  
ডিজাইন এবং রং নিয়ে কারও কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন।

এই পোস্টটি নিয়মিত পরুন। আমি নতুন বিষয় যোগ করতে পারি।

ধন্যবাদ।

---

Comments: 56 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a1%e0%a7%87%e0%a6%9f%e0%a6%83-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8/#comments
