# ব্লগ আপডেটঃ নতুন সোনেলা ড্যাশবোর্ড

Author: নাজমুল আহসান
Published: 2019-03-05
Category: সোনেলা বার্তা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a1%e0%a7%87%e0%a6%9f%e0%a6%83-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a1/

ব্লগারদের লেখালেখির সুবিধার্থে নতুন ড্যাশবোর্ড সংযোজন করেছি। আগের সাদাকালো স্ক্রিনের পরিবর্তে নতুন ঝলমলে স্ক্রিন দেখতে ভালো লাগার কথা। প্রথম প্রথম একটু এলোমেলো লাগলেও অভ্যস্ত হয়ে গেলে মনে মনে আমাকে ধন্যবাদ দিবেন।

মোবাইল ফোন ব্যবহারকারীরা যেন স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন, এটা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।

**১) ড্যাশবোর্ড**

![](https://s.nimbusweb.me/attachment/2628316/baxza9pvrfnilnz45v5m/m3UzsKMkX3f7DzlJ/screenshot--2019.03.05-21-10-58.png)

ড্যাশবোর্ডে গেলে সবগুলো পোস্ট টেবিল আকারে দেখাবে। প্রতিটা পোস্টের পাশে  এবং  বাটন আছে। প্রয়োজন অনুসারে ক্লিক করলেই হবে।

অবস্থা নামে একটা কলাম আছে। লেখা ফিল্টার করার জন্যে এটা ব্যবহার করতে পারবেন। যেমনঃ যদি খসড়া ক্লিক করেন, তাহলে এই টেবিলে শুধু খসড়া পোস্টগুলো দেখাবে।

**২) নতুন লেখা**

নতুন পোস্ট লেখার জন্যে নতুন স্ক্রিন এসেছে। লেখার সময় অবশ্যই ফিচার ছবি যোগ করতে ভুলবেন না। আর অবস্থা নামে একটা লিস্ট আছে, এখান থেকে উপযুক্ত অপশন বাছাই করে দিবেন।

![](https://s.nimbusweb.me/attachment/2628366/re6e18fvkdflapzsz6ih/Mr0KTvh8FxohSRJy/screenshot-s.nimbusweb.me-2019.03.05-21-18-27.png)

**৩) প্রোফাইল**

প্রোফাইল সম্পাদনা করা নিয়ে আর ঝামেলা পোহাতে হবে না। নির্ঝঞ্ঝাট সবকিছু আপডেট করতে পারবেন।![](https://s.nimbusweb.me/attachment/2628400/1t7ukmonwvdl0vhslu20/TRV4zFF2moJmKYeO/screenshot-sonelablog.com-2019.03.05-21-22-54.png)জরুরী ভিত্তিতে নিজের প্রোফাইল ছবি যোগ করে নিন। ইতোমধ্যে হয়তো খেয়াল করেছেন, আগের ছবি আর নেই।
