# ব্লগার মানে নাস্তিক নয়

- Author: [চাটিগাঁ থেকে বাহার](https://sonelablog.com/author/bahar2007/)
- Published: 2019-10-20T22:53:57+00:00
- Updated: 2019-10-21T03:43:15+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a8%e0%a7%9f/

---

ব্লগার মানে নাস্তিক নয়  
♦  
ব্লগার মানে যদি হয় নাস্তিক  
লোকেরাতো সেটাই এখনো জানে,  
দ্বীন-ধর্মের বিরুধীতা করাই ব্লগারের কাজ  
সেটাই বিধিত অনেকের জ্ঞানে।

সৃষ্টিকর্তার বন্দনা গাহেন শত শত জাতি  
তাদের মাঝে আছেন ব্লগার নামের বাতি।

আসুন সবাই ঘোষণা দিই  
আমরা করি সৃষ্টিকর্তা’য় বিশ্বাস,  
রবের বন্দনা করতেই থাকবো  
যতোক্ষণ থাকবে নিঃশ্বাস।

আল্লাহর বান্ধা রাসূলের(সাঃ) উম্মত  
দ্বীন-ধর্মের অনুসারী ব্লগারও যে আছে,  
এই মেসেজটি যত্নকরে পৌছানো হয়নি  
ঐসব না জানাদের কাছে।

ব্যর্থতার এই অপবাদ বইতে চাই না আর  
আস্তিক ব্লগারের ঘোষণা দিবই বারংবার।

আসুন সবাই সুর মিলিয়ে দৃপ্তকণ্ঠে বলি  
আস্তিক ব্লগার এসেছে নাস্তিক যাবে চলি।

(রচনাকালঃ ২০১৬ইং)

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a8%e0%a7%9f/#comments
