# ব্লগার খুন নিয়ে আমার কিছু কথা

- Author: [রণবীর](https://sonelablog.com/author/ronobir/)
- Published: 2015-08-08T16:47:01+00:00
- Updated: 2015-08-08T16:47:01+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81/

---

একের পর এক ব্লগার খুন হচ্ছে । আর আমরা জাতীগত ভাবে বিভক্ত হয়ে পড়ছি । কেউ বলছে ব্লগাররা ইসলাম অবমাননা করছে । কেউ বলছে এরা উগ্র নাস্তিক । কেউ ভাবছেন ব্লগার আর গণজাগরন মঞ্চের সাথে জড়িত থাকলে সে নাস্তিক । এদের হত্যা করলে কারও তেমন কিছু আসে যায় না ।

একটু গভীরে চিন্তা করুন একাত্তরে এভাবেই আমাদের মাঝে ধর্ম নিয়ে বিভক্তি সৃষ্টি করা হয়েছিলো । ফলাফল তো সবারই জানা ।  
আচ্ছা ফারুকি সাহেব কে মনে আছে তো উনি কি ব্লগার নাকি নাস্তিক ছিলেন ?

সরকারের এই বিষয়ে নির্লিপ্ততা কেন ?  
হতে পারে সরকারের কোন একটা মহল এর সাথে জড়িত । অস্বাভাবিক কিছু নয় । সরকারের প্রয়োজন সবসময় একটা ইস্যু যাতে মানুষ যে কোন একটা বিষয়ে ব্যাস্ত থাকে ।

সরকার ১৯৭১ সালের রাজাকার দের বিচার করছে অথচ তাঁর দেশের ব্লগার সহ হাজার হাজার অপরাধের কোন বিচার নেই !!!  
শিশু হত্যা , ধর্ষণ , সংখ্যালঘু নির্যাতন এমনকি মায়ের গর্ভে শিশুও আজ এদেশে নিরাপদ নয় ।

সরকার মুক্তিযুদ্ধ নিয়ে ব্যাবসা করছে !!!  
স্রেফ ব্যাবসা ই করছে মানেন আর নাই বা মানেন ।মুক্তিযোদ্ধা অপমানিত হয়ে আত্মহত্যা করছে এর বিচার কই ?  
আওয়ামী লিগে যারা রাজাকার আছেন তাঁদের বিচার হচ্ছে কই ?

আসলে যুদ্ধঅপরাধীদের বিচার ব্যাপারটা একটা রাজনৈতিক ট্রাম কার্ড । জামাত ধর্ম নিয়ে আর আওয়ামী লিগ মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করছে ।

দেশে আল কায়দা ঢুকেছে এরপর আইএস ঢুকবে । নিশ্চিত বাংলাস্তানের দিকে হাঁটছে বাংলাদেশ । জঙ্গীরা এখন ব্লগার মারছে এরপর পাকিস্তানের মত স্কুলে মসজিদে বোমা হামলা হবে । দেশ হেফাজতের সফির আইনে চলবে । গার্মেন্টস বন্ধ হবে নারী শিক্ষা বন্ধ হবে । জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে । বিজ্ঞান চর্চা বন্ধ হবে । পৃথিবীর মানুষরা সামনে এগিয়ে চলবে আর আমরা শুধুই পিছনে দৌড়াব ।

এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত ।

নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বিষয়গুলি চিন্তা করুন ।

ধন্যবাদ সবাইকে ।

---

Comments: 0 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81/#comments
