# ব্লগার ও দায়বদ্ধতা—-

Author: আলমগীর হোসাইন
Published: 2015-05-31
Category: সমসাময়িক
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a4%e0%a6%be/

ব্লগার ও দায়বদ্ধতা—-

ব্লগার মানে কি ?? অনেক মূর্খরা এর অর্থই জানে না ; শুধু মূর্খরা নয় কিছু অর্ধ শিক্ষিত, শিক্ষা-পাপীরাও জানে না !! ব্লগ শব্দটি নিয়ে মৌলবাদীরা সাধারণ মানুষের মধ্যে খুবই খারাপ ধারণা তৈরী করেছে !!প্রধান অস্ত্রই হচ্ছে ধর্মীয় কার্ড !! নানা ইস্যুতে সমাজে অশান্তি সৃষ্টির জন্য তাড়া এই কার্ড ব্যবহার করেন !!

##[‪#‎এখন‬](https://www.facebook.com/hashtag/%E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8?source=feed_text&story_id=10206965934977050) একটু পরিস্কার ভাষায় বলে নেই ব্লগটা কি ???

তথ্যপ্রযুক্তির জগতে ব্লগ লেখা বলতে বোঝানো হয়, অনেকটা ব্যক্তিগত ডায়েরি লেখার মত।

আমরা কেউ যদি আমার ব্যক্তিগত ডায়েরিটি সবাইকে পড়তে দিতাম, তাহলে সেটা হতো অনেকটা ব্লগ লেখার মতো। কেউ যখন তার খাতায় বা নোট বইয়ে ডায়েরি লিখে, তখন সে ইচ্ছে করলেও এক সাথে অনেককে দেখাতে পারে না, কিন্তু ইন্টারনেটের জগতে সেটা পানির মতো সোজা।

একজন মানুষ ব্লগে কিছু একটা লিখে পৃথিবীর সবাইকে সেটা দেখার সুযোগ করে দিতে পারে। সারা পৃথিবীতে এই মুহূর্তে একজন দুজন নয়, হাজার হাজার বা লক্ষ লক্ষও নয়, আক্ষরিক অর্থে কোটি মানুষ ব্লগ লেখে, যার অর্থ এই পৃথিবীতে এখন কোটি কোটি ব্লগার!

দুঃখ জনক ভাবে আমাদের দেশের অসুস্থ মৌলবাদীরা ব্লগার দের গালাগালি করেন ???

একজন মানুষকে ‘এমএ পাস’ বলে গালি দিলে যে রকম হাস্যকর শোনায়, ব্লগার বলে গালি দিলেও সেটা একই রকম হাস্যকর শোনায়।

মনে রাখবেন,লেখতে হলে অনেক পড়তে হয় জানতে হয় !!আজকাল নাস্তিক এবং ব্লগার দুটো শব্দকে সমার্থক করে ফেলার জন্যে খুবই চেষ্টা করা হচ্ছে! অথচ মজার ব্যাপার হলো, যদি আমাদের কখনো ইসলাম ধর্ম (বা অন্য কোন ধর্ম) নিয়ে কোন জরুরী তথ্য বা বিশ্লেষণের দরকার হয়, তখন আমরা সেটা খুঁজে পাই কোন একজন ইসলামী চিন্তাবিদ ব্লগারের লেখা থেকে! যারা তাদের অপছন্দের মানুষদের ব্লগার বলে গালি দেন, তাদের জানা দরকার ইন্টারনেটে শুধুমাত্র ইসলাম ধর্মের ওপরেই অসংখ্য ব্লগ আছে।

অসংখ্য খাঁটি মুসলমান ব্লগার আছেন।  
সবার ব্লগই যে সাধারণ মানুষ আগ্রহ নিয়ে পড়ে, তা নয়। ইন্টারনেটে অসংখ্য অর্থহীন অপ্রয়োজনীয় ব্লগ রয়েছে। একটা খবরের কাগজ যখন প্রকাশিত হয়, তখন তার প্রকাশক আর সম্পাদকের কিছু দায়বদ্ধতা থাকে, তারা যেটা খুশি সেটা ছাপিয়ে ফেলতে পারেন না।

ইন্টারনেটের জগতে নিজের লেখা প্রকাশ করার প্রক্রিয়াটা এত সহজ করে ফেলা হয়েছে যে, এখানে যার যেটা ইচ্ছে সে সেটাই প্রকাশ করে ফেলতে পারে।

##[‪#‎আমি‬](https://www.facebook.com/hashtag/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF?source=feed_text&story_id=10206965934977050) বিশ্বাস করি লেখা লেখি সমাজের জন্য এক ধরনের দায়বদ্ধতা আর একান্ত্ব নিজেস্ব দায়বদ্ধতা থেকেই একজন ফুল টাইম ব্যবসায়ী হয়েও সমসাময়িক বিষয়ে ব্লগে লেখি !!  
ইনশা আল্লাহ এই লেখা-লেখি অব্যাহত থাকবে !!

ধন্যবাদ  
আলমগীর হোসাইন  
ম্যানচেস্টার  
ইংল্যান্ড !!
