# ‘ব্লগারগন নাস্তিক’ এই কথার তীব্র প্রতিবাদ

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2015-04-02T14:47:32+00:00
- Updated: 2015-04-03T04:29:57+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be%e0%a6%b0/

---

*– ”এদের (ধার্মিকদের) বিরুদ্ধে নতুন ব্লগার প্রজন্মকে তথা নাস্তিকদেরকেই সর্বাধিক ভূমিকা রাখতে হবে।”*  
*– ”নাস্তিক ব্লগারদের কবল হতে ইসলামকে বাঁচাতেই হবে”*

আসুন আলোচনা করি এই দুই লাইন নিয়েঃ  
প্রথম লাইন একজন ধর্মে অবিশ্বাসী আমরা যাদেরকে নাস্তিক বলি,তেমন একজনের কথা।  
দ্বিতীয় লাইন ইসলামকে যারা হেফাজত করেন তাদের কথা।  
দুই লাইনের মিল হচ্ছে, ব্লগাররা নাস্তিক। ইসলামে অন্ধ ব্যক্তিদের কথাকে নাস্তিকদের স্বীকৃতি দান। দুই দলের ট্যাগিং এক এবং অভিন্ন।

এই দুই দলকেই অত্যন্ত বলিষ্ট ভাবে বলতে চাই, ব্লগার হতে হলে নাস্তিকতা আবশ্যক নয়।সব ব্লগার নাস্তিক নয়।খুব সামান্য পরিমান ব্লগার আছেন যারা নাস্তিক।আপনারা দুই দল মিলে একই কথা প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন,যার সাথে অধিকাংশ ব্লগারের সংশ্রব নেই।

বাংলাদেশের অধিকাংশ মানুষের মত আমিও একজন আস্তিক।এদেশের ৫২ এর মহান ভাষা আন্দোলন,৬৯ এর গন আন্দোলন,৭১ এর মহান মুক্তিযুদ্ধে মুসলমান,হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান এক হয়ে আন্দোলন,যুদ্ধ করেছেন।কোন ধর্মীয় ভেদাভেদ ছিলনা এসব আন্দোলনে.১৯৭১ এ মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার গোষ্ঠি মুক্তিযোদ্ধাদের ভারতের চর,হিন্দু,ইসলামের শত্রু বলে প্রচার করতো।তাদের সে প্রচারে বাঙ্গালী বিভ্রান্ত হয়নি।তাদেরকে পরাজিত করেই বাঙ্গালী যুদ্ধ জয় করে স্বাধীনতা ছিনিয়ে এনেছেন।

মুলত ৭১ এর পরাজিত শত্রু সমুহ রাজাকারদের বিচার যারা চাচ্ছেন,তাদেরকে ইসলাম ধর্মের প্রতিপক্ষ বানাতে মরিয়া হয়ে থেকেছে সব সময়। তারা মুক্তিযুদ্ধ,মুক্তিযোদ্ধা,মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে ইসলাম বিরোধী প্রমান করার চেষ্টা চালিয়ে এসেছে সেই ৭১ থেকেি।তাদের সেই সুযোগটা আসে শাহাবাগ গনজাগরনের সময়।শাহাবাগে আগত কয়েকজন নাস্তিকের কারনে,তারা সমস্ত ব্লগারগনকে নাস্তিক হিসেবে গন্য করে এবং প্রচারনা চালায়। সামান্য কয়েকজন ব্লগারের কারনে সমস্ত ব্লগারগন নাস্তিক কেন হবেন?  
আর এই প্রচারে ইন্দন যোগায় নাস্তিক নামে অভিহিত কিছু ব্লগার।ধর্মীয় উন্মাদনা যাতে আরো বৃদ্ধি পায় একারনে বিভিন্ন ব্লগে ইসলাম বিরোধী প্রচার আরো বেগমান করে। আগুনে ঘি দিলে আগুন আরো বৃদ্ধি পাবেই।এটি দু পক্ষই জানতো এবং দু পক্ষ যেন এক হয়েই তাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌছে যায়।

এসব কথা লিখছি ব্লগার আশিকুর রহমান বাবুর মৃত্যু পরবর্তি প্রতিক্রিয়া থেকে। দেশের নাস্তিকগনের একটি অংশ একটি ইভেন্ট তৈরি করেন মহানবীকে অপমান করার জন্য। যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

যারা অন লাইনে নাস্তিকতা প্রচার করেন,তারা এটিও প্রচার করবেন ” ব্লগার থাবা বাবার মৃত্যুর পরে জানাজা হয়েছিল। [ব্লগার ওয়াশিকুর বাবু গ্রামে নিজেদের বাড়িতে গেলে মসজিদে নামাজ পড়তেন](http://www.ittefaq.com.bd/print-edition/first-page/2015/04/01/40913.html)এবং তাঁর দাফন ইসলামী শরিয়ত অনুযায়ী হয়েছে।”

উগ্র ধর্মান্ধতা যেমন ক্ষতিকর।  
উগ্র নাস্তিকতাও সমান ক্ষতিকর। আর দুটোই একের অপরের সহায়ক।

---

Comments: 39 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be%e0%a6%b0/#comments
