# ব্লগর ব্লগর

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2019-03-13T04:13:39+00:00
- Updated: 2019-03-13T04:35:12+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%b0/

---

এমনি করেই একদিন মানুষ পালাতে শিখে যায়…দুপুরের অলস সময়টায় চোখের পাতা ভারী হয়ে আসে না আর চেনা অভ্যাসের অপ্রাপ্তিতে… শূন্যস্থানগুলো অপরিচিত কাজে-অকাজে-বাস্তবতার যোগানে ভরাট হয়ে যায়…ভাঙা হাড়ের ক্যালসিয়ামের কঠিন পড়তের মত প্রায় ইস্পাত কঠিন খোলসে মুড়ে অতীত পালিয়ে যায়।

মানুষ বাঁচতে শিখে যায়!

 

মানুষ পালাতে শেখে –

নিঃশূন্য চরাচর পরে থাকে একা, শূণ্য বোতামঘরের একাকীত্ব নিয়ে। বদলে ফেলতে চাওয়া নিজের ভেতর ডুব দেয়া মানুষ , যে খোলসে বন্দী হয় ,তা ভাংগার সাধ্য তার নিজেরই থাকেনা । মানুষদের পালিয়ে বাচঁতে হয়।

 

ছুটির নিমন্ত্রণ –

কেউ ডাক পায় ,কেউ পায় না। কেউ কেউ শোধ করে দেয় জীবনের ঋণ, একলা শিমুল পড়ে থাকে ধুলায় । শীতার্ত ,বেদনার্ত ।

 

ঘুমাও রজনীগন্ধা –

এক বরষার অলোখঝরায় ডুবে যায় প্রান্তের ,প্রান্তিক উষ্ণতা আসে অলিখিত সুঘ্রাণ নিয়ে – অথচ প্রয়োজন কোন আইন মানেনা । জীবনের প্রয়োজন, সমাজের । নিজের চেয়ে অন্যের প্রয়োজনে বেশী বেঁচে থাকি।

 

বিস্মৃত ভালোবাসা পাশফিরে ঘুম , দুঃখ পালংকে ঘুমায় রাধা ।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%b0/#comments
