# ব্যর্থ সম্বর্ধনা

- Author: [সাদিক মোহাম্মদ](https://sonelablog.com/author/sadiquemohammad/)
- Published: 2014-05-15T16:53:49+00:00
- Updated: 2014-05-15T16:56:14+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a8%e0%a6%be/

---

বিজয়ের তিক্ত অভিজ্ঞতা নিয়ে  
ফিরেছেন যিনি  
এ সম্বর্ধনা তার

হাসি হাসি মুখ  
খোশগল্পে মেতে উঠছেন অতিথিরা  
মিষ্টি গন্ধ ছড়িয়ে  
ডিভানে বসে আছেন অভিজাত রমণীকুল  
বর-পুরুষের প্রতীক্ষা  
আমি কার সুস্বাস্থ্য কামনায়  
পান করবো জাম- জৌবিক শরবত  
প্রমত্ত রাত্রির লহরি  
সপ্তসুরের মূর্ছনা

কারও উৎকণ্ঠিত চোখে চেয়ে  
হঠাৎ মনে হলো- সুসংহত পদক্ষেপে  
কিছুটা উচ্চতাভীতিও থাকা চাই  
পর্বত-আরোহীর

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a8%e0%a6%be/#comments
