# ব্যর্থ প্রেমিক

- Author: [নিরব সাগর](https://sonelablog.com/author/nirob-sagor/)
- Published: 2020-05-31T02:01:37+00:00
- Updated: 2020-05-31T02:01:37+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95/

---

 আমি যাদেরকে ভালোবাসার মানুষ হিসেবে আবিষ্কার করেছিলাম; তারা কেউ আমাকে ভালবাসেনি ।

যারায় ভালোবাসা দিবে বলে কথা দিয়েছিল; তারায় সময় করে সুযোগ বুঝে ভুলে গেছে ।

যাদের চোখে ভালবাসার জল খুঁজে ছিলাম; তাদের সবাই ছলনার ছলে দূরে ভেসে চলে গেছে।

যাদের অন্তরে প্রেমের বীজ বুনতে চেয়েছিলাম; তারা সবাই এখন অন্যের ফসল চাষ করে।

 যাদের বুকে বসত করতে চেয়েছিলাম; তাদের সবাই কারো না কারোর বুকে বাস করে।

আমি কখনো অতি মানবীয় গুণের কোন নারীর প্রেমে পড়িনি; তবুও দিন শেষে আমি ব্যর্থ প্রেমিক।

৩০/০৫/২০২০ খ্রিঃ

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95/#comments
