# ব্যথা

- Author: [প্রিন্স মাহমুদ](https://sonelablog.com/author/pmahm/)
- Published: 2013-10-26T00:23:26+00:00
- Updated: 2013-10-26T00:23:26+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a5%e0%a6%be/

---

ঘুমিয়ে গেছে এই পৃথিবী

ঘুমিয়ে গেছো হয়তো তুমি

সেনোরিতা ভালোবাসা নিও

হতাশার স্রোতে তবুও

তোমারই আছি জানিও

 

অষ্টপ্রহর কষ্ট জেনেও

বরষায় শরীর ভিজিয়েছি

স্বপ্নকে অধরা মেনেও

ব্যথার আল্পনায় সাজিয়েছি  ।

 

নেই স্বপ্নলোকের সুখের চাবি

নেই হৃদয়ের কোন দাবি

আজ তোমারই তরে

হয়তো আমায় ভুলেই গেছো

নীরবতায় ভাবি তুমি আছো

একাকী বেদনার চরে ।

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a5%e0%a6%be/#comments
