# ব্জ্র-বিদ্যুতের প্রত্যাশা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-10-05T02:49:27+00:00
- Updated: 2020-10-05T10:55:12+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6/

---

 

টু-শব্দটিও করা যাবে-না (বলা আছে),  
শ্বাস-প্রশ্বাসেও না,  
হাসির তামাসা দূর-অস্ত;

এ বন্দিত্ব বিলাস-বাসন নয়,নয়  
চৌকোশ আলোর প্রতিধ্বনি,  
লুকোনো ছুড়ি-চাবুক নয়, এ এক চকচকে হুঙ্কার  
দিবালোকে, দিব্যলোকে;  
নিপুণ কারিগর দারুণ ব্যস্ত মুহুর্মুহু  
নিঃশব্দের আড়াল তোয়াক্কা না করে;

দাসত্বের আলগা ফোঁটা ক্রমাগত ঝরে পড়ছে  
চারপাশ জুড়ে;

রক্তাক্ত-স্রোতে ভেসে যেতে যেতে  
ক্ষীণতম উচ্চারণ, “ওরে আব্বারে,  
তোগো আল্লার দোহাইরে, আমারে ছাইড়া দে!”

অপ্রতিরোধ্য মধ্যাহ্নের প্রচণ্ড খরতাপে  
শুধু চাই, একটি মাত্র সুখদ বজ্রের-বিদ্যুৎ  
একটিবার মাত্র, একবার-ই।

ছবি নেটের।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6/#comments
