# বোয়াল মানুষ

- Author: [দালান জাহান](https://sonelablog.com/author/dalan-jahan/)
- Published: 2020-07-24T14:19:35+00:00
- Updated: 2020-07-24T14:24:34+00:00
- Category: [অণুগল্প](https://sonelablog.com/category/%e0%a6%85%e0%a6%a3%e0%a7%81%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7/

---

-

এলাকার মসজিদের ইমাম সাহেব একজন বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেছেন। এটা শুনে কেউ কেউ আড়ালে তিরস্কার করছেন থুতু ফেলছেন। ইমামের বয়সের মুরব্বিরা তো বিশ্বাস-ই করতে চাচ্ছেন না। আবার কেউ কেউ বলছেন এখন এসব হয় হচ্ছে। পত্রিকা খুললে এর চেয়ে জঘন্য খবর পাওয়া যায়।

ইমাম সাহেব মুখ উঁচু করে তাকাতেই পারছেন না শুধু তার চোখ দুটো দেখে মনে হচ্ছে পৃথিবীর সব জলের উৎস। যদিও প্রত্যক্ষ কোন সাক্ষী নেই কিন্তু কাউন্সিলর এবং তার সাঙ্গপাঙ্গরা ব্যাপারটা পুলিশকে বুঝিয়ে বলছেন। পুলিশ কোমড়ে দড়ি বেঁধে তাকে থানায় নিয়ে গেলেন।

বাক প্রতিবন্ধী মেয়েটার ইজ্জতের মূল্য হিসেবে বাজারের দক্ষিণে ইমাম সাহেবের দামি জায়গাটা কাউন্সিলর দখলে নেওয়ার পর। ইমাম সাহেব জামিন পেলেন। আজ কাউন্সিলরের বড়ো পুকুরে মাছ ধরা হচ্ছে , রাতে খাওয়া-দাওয়ার আয়োজন আছে  কাউন্সিলর বড়ো বড়ো জেলেদের ঢেকেছেন।

জলে নামার আগে জেলেদের বলছেন, গত বর্ষায় পুকুরে অনেক বোয়াল ঢুকেছে একটাও বোয়াল মাছ যেন পুকুরে না থাকে। সাথেই দাঁড়িয়ে মাছ ধরা দেখছিলেন কাউন্সিলরের দশ বছরের শিশুপুত্র আরমান। আরমান তখন বাবাকে প্রশ্ন করলেন “কেন সব বোয়াল মাছ মেরে ফেলবে আব্বু ? বোয়াল মাছ তো আম্মুর খুব প্রিয়”!

কাউন্সিলর তখন বললেন, “বাবা আরমান বোয়াল মাছ সব ছোট মাছদের খেয়ে ফেলে তাই যে পুকুরে বোয়াল মাছ থাকে, সে পুকুরে মাছ চাষ ভালো হয় না ” আরমান তখন বললেন , আচ্ছা বাবা বোয়াল কি শুধু মাছেদের মধ্যে থাকে মানুষ বোয়াল থাকে না বাবা ? ‘

দালান জাহান  
[২২.০৭.২০](tel:220720)

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7/#comments
