# বোহেমিয়ান

- Author: [রোকসানা খন্দকার রুকু](https://sonelablog.com/author/ruku007/)
- Published: 2022-07-10T16:17:08+00:00
- Updated: 2022-07-10T22:57:55+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%95/

---

নিঃসঙ্গ দাঁড়কাক দখিনা জানালার গড়াদে

প্রায়শই আসে, ডাকে শুকনো মরমরে

কর্কস বেসূরো তাল,লয়, সুরে।

বড্ড মায়া হয়, কি চায় সে?

 

আমার কেঁপে ওঠা চোখের পাতায় তার প্রশয় আভাস বলে হয়তো আমার মতো দুঃখী সেও।

অত:পর তাকে বসতে দিই, খেতে দিই, মনের জানালাও দিই খুলে।

বেশ এবেলা ওবেলা তার আনাগোনায়,

আমার শুস্ক উঠোনময় যেন আনন্দ নৃত্য।

 

তাকে সবাই কূৎসিৎ, কর্কশ কাক ডাকে,

আমি ভীষন কষ্ট পাই।

তাকে আরও মায়ায় জড়িয়ে আঁচলে লুকোই, বুকের পাঁজরে লুকোই, একান্তের আহ্বান দেই।

আমার কালো কাক, সে শুধুই আমার।

সে বোহেমিয়ান নয়, বড্ড বিশ্বস্ত,

একবার ভালোবাসলে সে আর কারও হয় না।

 

এখানেও ভুল হল আমার, সে অনেককাল আর আমার জানালায় নেই,  কোথায় গেল?

আমি তার পদচিহ্ন ধরে হেঁটে চলি অজানায়,

যদি সে ভুলভাবে গিয়ে থাকে।

আমি ফেরাবো তাকে?

অবশেষে ভুল ভাঙ্গলো আমার

কালো কাকও বোহেমিয়ান,

হয়তো কোনকালে সে আমার ছিলই না,

এখন সে সবার জানালায় যায়,

আসলে একজনের আশ্রয়ে আজকাল কেউ অভ্যস্ত নয়।

ছবি- নেটের।

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%95/#comments
